বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, শিশুসহ নিহত ১২

  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২২১ Time View

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় নারী-শিশুসহ ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (২০ নভেম্বর) রাতে রাজ্যটির বৈশালী জেলায় ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষকে একটি দ্রুতগামী ট্রাকচাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে

সোমবার (২১ নভেম্বর) কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৈশালীর পুলিশ সুপার মনীশ কুমার বলেন, বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে  দেসরি থানা এলাকায় রোববার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।  ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক ধর্মীয় নেতার আশ্রমে শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন পূর্ণার্থীরা। শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি ‘পিপল’গাছের সামনে জড়ো হয়। একপর্যায়ে দ্রুতগামী ট্রাক শোভাযাত্রাটির ওপরে উঠে পড়ে। এতে  হতাহতের ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এছাড়া ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার খবরকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে আখ্যায়িত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category