রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

পাকিস্তানের জাতীয় নির্বাচন: ১৩৬ আসনের ফলে এগিয়ে ইমরানের দল

  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

আলোচিত পাকিস্তানের জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত মোট ১৩৬টি আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ভোট গণনায় এগিয়ে থেকে সবচেয়ে বেশি আসন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, স্বতন্ত্রপ্রার্থীরা পেয়েছেন ৫৪টি আসন বেশিরভাগই ইমরান খানের পিটিআই। নওয়াজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৪২টি। আরেক প্রতিদ্বন্দ্বী পিপিপি পেয়েছে ৩৪টি আসন। বাকি দলগুলো পেয়েছে মোট ৬টি আসন।

আদালতের আইনি বাধায় ইমরান খানের দল পিটিআইয়ের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছেন। দেশটির নির্বাচন কমিশন তাদের দলীয় প্রতীক ক্রিকেট ব্যাট নিষিদ্ধ করায় একেকজন প্রার্থী ভিন্ন ভিন্ন প্রতীকে ভোটে লড়েছেন। কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে এবার ১৩৪টি আসনে জিততে হবে।

এদিকে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে।
অন্যদিকে প্রধান তিনটি দলের মধ্যে এখন পর্যন্ত লড়াই প্রায় সমান হওয়ায় বেশ নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কে সরকার গঠন করতে পারবেন তা নিয়ে এখনও বিশ্লেষকরা পূর্ভাবাস দিতে হিমশিম খাচ্ছেন।

পাকিস্তান কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখন আরও ১২৯টি আসনের ফল ঘোষণা বাকি আছে। একটি আসনে নির্বাচন স্থগিত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category