শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, টসে ‘শিরোপা’ ভারতের

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনালটা হলো ফাইনালের মতোই। নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানেও নিষ্পত্তি হলো না। ১১-১১ সমতা হলো দুই দলের।

ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শেষ পর্যন্ত টসে নির্ধারিত হলো সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ভাগ্য। টসে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ভারতকে। এরপরই শুরু হয় টস ঘিরে নাটক।

বাবা-মা সেই ঠাকুরগাঁও থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে ঢাকায় এসেছেন মেয়ের খেলা দেখতে, মেয়েকে না জানিয়েই। সেই সাগরিকাই বাংলাদেশকে ফাইনালে বাঁচিয়ে রাখেন নির্ধারিত সময়ে।

বাড়িয়ে দেওয়া চার মিনিটের খেলার তখন ১ মিনিট বাকি। বাংলাদেশ পিছিয়ে ১-০ গোলে। ভারতের ডাগআউটে তখন উৎসবের প্রস্তুতি। শেষ বাঁশি বাজলেই যে বাংলাদেশের কাছ থেকে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা চলে যাবে তাদের হাতে।ঠিক তখনই বাংলাদেশের সাগরিকা গোল করে ফাইনাল টেনে নিয়ে যান টাইব্রেকারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category