রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীর অফিসের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৫

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ Time View

পাকিস্তানের জাতীয় নির্বাচন বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। নির্বাচনকে ঘিরে ছড়িয়ে পড়ছে সহিংসতা। বুধবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি।

সেখানের কর্তৃপক্ষ ১৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। কোয়েটা থেকে ৫০ কিলোমিটার দূরে পিশিনে এক স্বতন্ত্র প্রার্থীর অফিসের বাইরে এই বোমা হামলার ঘটনা ঘটে।এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। কিন্তু কমছে না উত্তেজনা। বেশ কিছু সহিংসতার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে কারাগার থেকে ভোটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। নিজেদের অধিকার রক্ষা ও পোলিং স্টেশন পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে সবশেষ বক্তব্যে পাকিস্তান পিপলস পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী বিলওয়াল ভুট্টো ভোট জালিয়াতির বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

নিজ আসনে দেওয়া বক্তব্যে নওয়াজ শরিফকে ইঙ্গিত করে বিলোওয়াল বলেন, চতুর্থবারের মতো ক্ষমতায় এলে তার সময়কাল হবে সংক্ষিপ্ত।

পিপলস পার্টির এই নেতা স্পষ্টভাবে বলেন, শরিফ যদি চতুর্থবারের মতো নির্বাচিত হন তাহলে ছয় মাসের মধ্যে তাকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে। তৈরি হবে অস্থিতিশীলতা।

সূত্র: জিও নিউজ, এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category