মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

হংকংয়ে কেন খেলেননি, জানালেন মেসি

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

হংকংয়ের স্থানীয় ক্লাবের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ গিয়েছিল লিওনেল মেসির দল ই্ন্টার মিয়ামি। খেলাটি ঠিকই অনুষ্ঠিত হয়েছে। কিন্তু মেসির খেলা দেখতে পারেননি দর্শকরা। কারণ, মেসিকে ওই ম্যাচে খেলাননি ইন্টার মিয়ামি কোচ। বিষয়টি নিয়ে চরম হতাশ ও বিরক্ত হয়েছেন দর্শকরা। যার খেলা দেখার জন্য এত আগ্রহ করে আসছেন, তিনিই কিনা একাদশে নেই।

এতে চরম হতাশার সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। নিজেদের টিকেটের টাকাও ফেরত চেয়েছেন তারা। পরে এ বিষয়ে কথা বলে দেশটির সরকার। সরকারের ঘোষণায় বলা হয়, মেসিকে কেন খেলানো হয়নি, সে কারণে আয়োজকদের ডলার কেটে রাখা হবে।

তবে মেসিকে কেন খেলানো হয়নি, সে বিষয়ে কোনো কিছু্ই নিশ্চিত করে কিছু জানাননি ইন্টার মিয়ামি কোচ। এমনকি মেসিও এ বিষয়ে কোনো কথা বলেননি। তবে ঘটনার চারদিন পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।

মেসি নিজে থেকেই বিষয়টি নিয়ে কথা বলেননি। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয় এ বিষয়ে। পরে তিনি প্রশ্নের জবাব দেন।মেসি বলেন, ‘পেশীর অস্বস্তির কারণে আমি হংকংয়ে শেষ ম্যাচ মিস করি। আমি সত্যিই খেলতে চেয়েছিলাম। কারণ, অনেক ভক্ত এসেছিলেন। কিন্তু এটি (ইনজুরি) খেলার অংশ।’‘এটা দুঃখের। কারণ, আমি সবসময় সেখানে থাকতে চাই। বিশেষ করে যখন এই ধরনের খেলাগুলোর ক্ষেত্রে আমরা এতদূর ভ্রমণ করি এবং লোকেরা আমাদের একটি খেলা দেখতে অনেক আগ্রহী হয়। আশা করি, আমরা ফিরে এসে হংকংয়ে আরেকটি খেলা খেলতে পারবো।’-যোগ করেন মেসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category