রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

মিয়ানমারে বিদ্রোহী-জান্তা বাহিনীর সংঘর্ষে ৭০ সেনা নিহত

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৪৩ Time View

মিয়ানমারের সাগাইং রাজ্যে জান্তা বাহিনী ও তাদের মিত্রদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর। এতে অন্তত ৭০ সেনা নিহতের দাবি করেছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)।

অন্যদিকে ৬০ জনের বেশি বিদ্রোহী আহতের দাবি সামরিক সরকারের মিত্র এসএনএ-র। এদিকে, সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে জান্তা সরকারকে আরও চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার। খবর ইরাবতির।

মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়ে শুক্রবার (১৮ নভেম্বর) টোকিও পৌঁছান জাপানি চলচ্চিত্র পরিচালক তরু কুবতা। এ সময় বিমানবন্দরে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। তার মুক্তি পেতে জাপান সরকারের চেষ্টার প্রশংসা করেন সাড়ে তিন মাস জান্তা কারাগারে থাকা তরু।ত

এদিন দেশটির কারাগারে থাকা সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবি জানিয়েছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার। জান্তা সরকারের ওপর চাপ প্রয়োগ বাড়ানোর আহ্বানও জানান তারা। এর আগে চলতি সপ্তাহেই চার বিদেশিসহ ছয় হাজার বন্দিকে মুক্তি দেয় জান্তা সরকার।

এদিকে, মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী যোদ্ধাদের সংঘাত অব্যাহত আছে। দেশটির সংবাদমাধ্যম জানায়, উত্তরাঞ্চলীয় সাগাইং রাজ্যে সামরিক সেনা ও তাদের মিত্র হিসেবে পরিচিত শান্নি আর্মিদের সঙ্গে ব্যাপক সংঘাত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর। এতে বহু সেনা ও তাদের মিত্ররা হতাহত হয়েছে বলে দাবি পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফের।

সংবাদমাধ্যমের দাবি, গত তিন দিনে সাগাইং বাদে অন্য রাজ্যগুলোতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৩ জন সেনা নিহত হয়েছে। অপরদিকে দুজন বিদ্রোহীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

২০২১ সালে মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর

থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে সোচ্চার বিদ্রোহী গোষ্ঠীগুলো। তাদের দমনে বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনীও।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category