রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

পাকিস্তানে আবারো বিস্ফোরণ, নিহত ২৮

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

পাকিস্তানে ঠিক একদিন পরই জাতীয় নির্বাচন। এর  আগেই বেলুচিস্তান প্রদেশের পিশিনে বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এতে ৪০ জনের বেশি আহত হয়েছেন ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলুচিস্তানের কিল্লা সাইফুল্লাহ নামক এলাকায় রাজনৈতিক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জেইউআই-এফ) কার্যালয়ের বাইরে এ বিস্ফোরণ ঘটে।

তথ্যমন্ত্রী জান আচাকজাই এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দ্বিতীয় বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ১৭ জন আহত হয়েছে।

আচাকজাই জানিয়েছেন, হামলায় অক্ষত রয়েছেন জেইউআই-এফ নেতা মাওলানা আবদুল ওয়াসায়। তিনি পিবি-৩ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রাদেশিক তথ্যমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্যে সফল হবে না এবং সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে।এর আগে একই দিনে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে ৫০ কিলোমিটার দূরে পিশিন অঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে অন্তত ১৫ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়। পিশিনের এক স্বতন্ত্র প্রার্থীর অফিসের বাইরে ওই বোমা হামলার ঘটনা ঘটে।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় নির্বাচন বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। কিন্তু নির্বাচনকে ঘিরে দেশটির বিভিন্ন অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ছে। তারই মধ্যে ভয়াবহ দুটি বোমা হামলার ঘটনা ঘটলো। এসব ঘটনায় বেশ আতঙ্ক বিরাজ করছে ভোটারদের মধ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category