রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

পাকিস্তানে নির্বাচনের দিন বন্ধ থাকতে পারে ইন্টারনেট

  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

পাকিস্তানের জাতীয় নির্বাচন ৮ ফেব্রুয়ারি। এদিন দেশটির কর্তৃপক্ষ ইন্টারনেট সেবা বন্ধ রাখতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গহর এজাজ জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির কথা জানিয়ে জেলা বা প্রদেশ প্রশাসন যদি ইন্টারনেট বন্ধের অনুরোধ জানায় তাহলে তা বিবেচনা করা হবে।

তবে এখন পর্যন্ত কোথাও ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি।এর আগের দিন তথ্যমন্ত্রী মর্তুজা সোলাঙ্গি নির্বাচনের দিন ইন্টারনেট সেবা বন্ধের বিষয়টি অস্বীকার করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে এ ব্যাপারে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

রোববার বেলুচিস্তান প্রদেশের তথ্যমন্ত্রী জানান, নির্বাচনের দিন ঝুঁকিপূর্ণ এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবায় বিধিনিষেধ আরোপ করা হতে পারে।কয়েক দিন আগে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজুর জেলায় রেহান জেব খান নামের এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। ।আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে উল্লেখিত প্রদেশে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করছেন ভোটাররা।

সূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category