শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব, ঢাকাকে উড়িয়ে দিলো রংপুর

  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

ঢাকায় ফিরেও স্বাগতিকদের ভাগ্য বদল হলো না। টানা পঞ্চম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেলো দুর্দান্ত ঢাকা। রংপুর রাইডার্সের কাছে স্বাগতিকরা হেরেছে ৬০ রানে।

শেরে বাংলায় আজ মঙ্গলবার পাকিস্তানি ব্যাটার বাবর আজম ও দুই স্বদেশি ব্যাটার সাকিব আল হাসান ও রনি তালুকদারের দাপুটে ব্যাটিংয়ে ১৭৫ রান করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১১৫ রান তুলেই অলআউট হয়ে গেছে ঢাকা।

রংপুুরের বিপক্ষে লড়াইটা করেছেন কেবল স্বদেশি ব্যাটার নাইম শেখ। তিনি ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দিয়ে গেলেও নিচের দিকে কেউ দলের হাল ধরতে না পারায় শোচনীয়ভাবেই হেরেছে ঢাকা। মাঝে ইরফান শুক্কুর ১৫ বলে ২১ আর শেষ দিকে তাসকিন আহমেদ ৮ বলে ২ ছক্কায় ১৫ রান করলেও দলের কোনো কাজে আসেনি।

বল হাতেও দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। ১৬ রানে ৩ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন শেখ মেহেদি আর সালমান ইরশাদ।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার বাবর ও রনি। ৭.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলে তারা।

২৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে রনি ফিরে গেলে সাকিবের সঙ্গে ৩৯ বলে ৫২ রানের জুটি করেন বাবর। আজও হাফসেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে বাবরকে। ৪৩ বলে ৪৭ রান করে মোসাদ্দেকের বলে গুলবাদিন নাইবের হাতে ক্যাচ হন তিনি। আগের ম্যাচে সিলেট স্টাইকার্সের বিপক্ষে ম্যাচেও বাবরের ইনিংস থেমেছিল ৪৭ রানেই।

এবারের বিপিএলে নিস্প্রভ থাকা সাকিবের ব্যাট আজ জ্বলে উঠেছিল। যদি খুব বড় স্কোর করতে পারেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। ২০ বলে ৩৪ রানের ঝোড়ে ইনিংস খেলেন সাকিব।শেষ দিকে মোহাম্মদ নবি এসে রংপুরের স্কোরকার্ডে যোগ করেন ১৬ বলে ২৯ রান। শেষ ওভারে তাসকিনের বলে ২০ রান নেন তিনি। অধিনায়ক নুরুলের সঙ্গে নবি করেছেন ২২ বলে ৪৪ রানের অপরাজিত জুটি। অবশেষে ৪ উইকেটে ১৭৫ এ থামে রংপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category