বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

প্রথম ম্যাচ থেকেই খেলবেন মেসি

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২২৬ Time View

আর্জেন্টিনার সমর্থকেরা স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন। কারণ, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামার জন্য পুরোপুরি ফিট লিওনেল মেসি। সংবাদমাধ্যম মার্কা এমন তথ্যই জানিয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে ২২ নভেম্বর।

আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচে ৯০ মিনিটই খেলেছিলেন মেসি। সে ম্যাচে গোলও করেছিলেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

তবে বিশ্বকাপ শুরুর আগের দুই দিন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি মেসি। একাকী হালকা অনুশীলন করেন। মূলত, তাতেই কিছুটা শঙ্কার কালো মেঘ জমেছিল।

পিএসজির হয়ে খেলার সময় ‘একিলিস টেন্ডনে’ সমস্যার কারণে এ মাসেই এক ম্যাচে মাঠের বাইরে ছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকাতাই মেসি অনুশীলনে না থাকায় আর্জেন্টিনার সমর্থকদের কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক। আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট মূলত মেসির ওপর বাড়তি চাপ দিতে চাচ্ছে না। সে জন্যই দুই দিন অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না মেসি

কাতার বিশ্বকাপেই বিশ্বকাপ জেতার শেষ সুযোগ পাচ্ছেন মেসি। কারণ, ৩৫ বছর বয়সী মেসির এটাই যে শেষ বিশ্বকাপ, সেটা বিশ্বকাপের তাঁর কথাতেই স্পষ্ট করেছেন। শেষ পরীক্ষায় নিজেদের সেরাটা দিতে মরিয়া মেসি।

তবে সে ক্ষেত্রে চোট নিয়ে বাড়তি সতর্ক থাকতেই হবে তাঁকে। কারণ, এবারের বিশ্বকাপ হচ্ছে ক্লাব ফুটবলের মৌসুম চলাকালে। তাই টানা খেলার মধ্যে থাকায় খেলোয়াড়েরা কিছুটা হলেও ক্লান্ত। চোটে পড়ে বিশ্বকাপও শেষ হয়ে গেছে করিম বেনজেমা, সাদিও মানের মতো তারকাদের।

‘সি’ গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category