রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশি নির্বাচনে অযোগ্য:পাকিস্তান

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। পাকিস্তানের সাধারণ নির্বাচন বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। এর ঠিক চার দিন আগে ৬৭ বছর বয়সী এই রাজনীতিককে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলো ইসিপি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় নথি ফাঁসের মামলায় (সাইফার মামলা) দোষী সাব্যস্ত হওয়ায় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান খান ও বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদ কুরেশিকে ১০ বছর করে কারাদণ্ড হয়। এই সাজার কথা উল্লেখ করেই রোববার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবিধানের ৬৩(১)(এইচ) ধারা অনুযায়ী কুরেশিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলো ইসিপি।

আরেক পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ২০২৪ সালের ৩০ জানুয়ারি বিশেষ আদালতের রায়ের উদ্ধৃতি দিয়ে ইসিপি বলেছে, সংবিধান ও আইন অনুসারে, কোনো দোষী সাব্যস্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে শাহ মাহমুদ কুরেশি নির্বাচন আইনের ২৩২ ধারায় অযোগ্য বিবেচিত হয়েছেন।

এর আগে গত বছরের ৫ আগস্ট রাষ্ট্রীয় উপহার বিক্রিসংক্রান্ত দুর্নীতির মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড হয়। এরপর তাকে নির্বাচনে ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছিল ইসিপি।

তবে রাষ্ট্রীয় দমন-পীড়ন সত্ত্বেও ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই নেতারা দলীয় প্রতীক ‘ব্যাট’ ছাড়াই স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সূত্র: জি-নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category