রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

পাকিস্তানে পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় ১০ কর্মকর্তা নিহত

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

পাকিস্তানে পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় কমপক্ষে ১০ কর্মকর্তা নিহত হয়েছেন। এক শীর্ষ কমান্ডার এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে দেশটির উত্তরাঞ্চলের একটি পুলিশ স্টেশনে বেশ কয়েকজন জঙ্গি অতর্কিত হামলা চালায়। খবর এএফপির।

পাকিস্তানে আর কয়েকদিন পরেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই দেশটির বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটছে।এর আগে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) বালোচিস্তানের বিভিন্ন শহরে হাতবোমা বিস্ফোরণে পিপিপি কর্মীসহ অন্তত ছয়জন আহত হয়। বোমা বিস্ফোরিত হয়েছে করাচির প্রাদেশিক নির্বাচন কমিশন (পিইসি) কার্যালয়ের কাছেও।

দেশটিতে সাধারণ নির্বাচনের ভোটের আগে বিরোধী দলের প্রার্থী এবং সমর্থকদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত গন্ডাপুর এএফপিকে বলেন, ৩০ জনেরও বেশি সন্ত্রাসী তিন দিক থেকে আক্রমণ শুরু করে। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে গুলি বিনিময় হয়।তিনি বলেন, ডেরা ইসমাইল খান জেলার চৌদওয়ান থানায় হামলায় ১০ কর্মকর্তা নিহত এবং চারজন আহত হয়েছেন।

খাইবার পাখতুনখোয়া সীমান্তবর্তী অঞ্চলগুলো বছরের পর বছর ধরে পাকিস্তান তালেবান, ইসলামিক স্টেট এবং অন্যান্য গোষ্ঠীগুলো সরকার এবং নিরাপত্তা বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। একই সঙ্গে বেসামরিক লোকজনের ওপরও হামলা চালানো হচ্ছে।সামরিক বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে একটি সরকারি স্থাপনায় হামলা চালালে অন্তত ২৪ জঙ্গি নিহত হয়। হামলা ও পরবর্তী তল্লাশি অভিযানের সময় চার নিরাপত্তা কর্মী ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category