রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

নামিবিয়ার প্রেসিডেন্ট মারা গেছেন

  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়ার প্রেসিডেন্ট হেগ গেইনগব মারা গেছেন। তিনি রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভাইস প্রেসিডেন্ট নানগোলো এমবুম্বা এক ঘোষণায় জানিয়েছেন, স্থানীয় সময় রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে হেগ গেইনগবের মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে এমবুম্বা বলেন, মৃত্যুর সময় স্ত্রী মাদামে মনিকা গেইনগস এবং তার সন্তানরা গেইনগবের পাশেই ছিলেন। ৮২ বছর বয়সী গেইনগব ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। গত মাসে তার অসুস্থতার খবর প্রকাশ করা হয়।

২০১৫ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন হেগ গেইনগব। ৮৭ শতাংশ ভোট জিতে
তিনি নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন গেইনগব। তবে ২০১৯ সালের নির্বাচনে তিনি অল্প ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছিলেন।গত বছর তার একটি অস্ত্রপচার হয়েছিল এবং ২০১৪ সালে জানিয়েছিলেন যে, তিনি প্রোস্টেট ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠেছেন। চলতি বছরের নভেম্বরে নামিবিয়ার প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।গেইনগবের জন্ম ১৯৪১ সালে। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার শাসন থেকে স্বাধীনতা লাভ করে নামিবিয়া। তার আগেই অবশ্য রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হন গেইনগব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category