শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

বিপিএল: চট্টগ্রামকে হারিয়ে তিনে উঠে এলো কুমিল্লা

  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

বিপিএলে এবারের আসরে সফল দলগুলোর একটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদেরই কিনা এভাবে নাকানি চুবানি খাওয়ালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স! চট্টগ্রামকে এবারের আসরের সর্বনিম্ন ৭২ রানে গুটিয়ে ৭ উইকেট আর ৬৪ বল হাতে রেখে জিতেছে কুমিল্লা।

বড় জয়ে রানরেটও বাড়িয়ে নিয়েছে লিটন দাসের দল। রংপুর রাইডার্সের সমান ৬ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে তিন নম্বরে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর নেমে গেছে চারে।

অধিনায়ক লিটন দাস মাত্র ২ আর মাহিদুল ইসলাম অঙ্কন ৫ রানে ফিরলেও ৭৩ রানের মামুলি লক্ষ্য পাড়ি দিতে তেমন কষ্ট হয়নি কুমিল্লার। তাওহিদ হৃদয় ১৩ বলেই ৫ চার আর ১ ছক্কায় ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে দেন।

দল জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আউট হয়ে যান হৃদয়। তবে মোহাম্মদ রিজওয়ান দেখেশুনে খেলে ২৪ বলে ১৬ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ৪ রানে অপরাজিত থাকেন রেমন রেইফার।

এর আগে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণিতে ১৬.৩ ওভারে ৭২ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস।এক টম ব্রুস ছাড়া কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ব্রুস ২০ বলে করেন ২৭ রান। ১৬ বলে ১১ করেন নাজিবুল্লাহ জাদরান।

অধিনায়ক শুভাগতহোম ৭ রান করে আউট হন। তানজিদ তামিম, সৈকত আলিসহ চট্টগ্রামের চার ব্যাটার আউট হন শূন্য রানে।তানভীর ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৪টি উইকেট। ১৪ রানে ২ উইকেট আলিস আল ইসলামের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category