মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

নিজের একি অবস্থা করেছেন নেইমার!

  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৪ Time View

পায়ের ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠে নেই ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার ক্লাব আল হিলাল কিংবা ব্রাজিল জাতীয় ফুটবল দল – কোথাও নেই তিনি। এমনকি ইনজুরির কারণে আগামী কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট যে মিস করতে যাচ্ছেন, সেটাও ঘোষণা হয়ে গেছে এরই মধ্যে।

ইনজুরি থেকে সেরে ওঠার কাজটা নিজ দেশেই সারছেন নেইমার। সাও পাওলো, রিও ডি জেনিরো- এসব শহরেই ঘুরে বেড়াচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। ইনজুরির কারণে শারীরিক পরিশ্রম কম। খেলা নেই, অনুশীলন নেই- বসে বসে শুধু খাওয়া, বিশ্রাম আর মাস্তি করে বেড়ানো।বিশেষ করে ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোমারিওর ৫৮তম জন্মদিন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অন্যতম ছিলেন নেইমার। সেখানেই দেখা গেছে নেইমারের স্থুল হয়ে যাওয়া শরীর। যা দেখে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। সবারই প্রায় একটাই কথা, ইনজুরি হলেও নেইমার কেন নিজে এতটা মোটা হলেন?রোমারিওর জন্মদিনের অনুষ্ঠানে স্টেজ পারফর্ম করেছেন ব্রাজিলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জর্জিনহো ফারিয়া। সেখানেই আল হিলাল তারকার সঙ্গে ছবি তোলেন তিনি। এছাড়া রোমারিওর সঙ্গেও ছবি ওঠে নেইমারের। সব ছবিতেই বোঝা গেছে, নেইমারের বর্তমান শরীর মাঠের নেইমারের চেয়ে প্রায় দ্বিগুন হয়ে গেছে।

গত অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। তবে ২০২০ সাল থেকে ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে কাটিয়েছেন ৪২৪ দিন। ব্রাজিলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেছেন, ‘২০২৪-২৫ মৌসুমের শুরু থেকে হয়তো মাঠে দেখা যেতে পারে এই ব্রাজিল তারকাকে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category