রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে হ্যাঙ্গার ধসে নিহত ৩

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

যুক্তরাষ্ট্রের আইডাহোর বোয়েস বিমানবন্দরের মাঠে একটি হ্যাঙ্গার ধসে পড়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সেখানের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বোয়েস বিমানবন্দরে অবস্থিত ব্যক্তিগত ব্যবসার জন্য নির্মাণাধীন একটি স্টিলের ফ্রেমযুক্ত হ্যাঙ্গার ভেঙে পড়ে।

দমকল বিভাগ জানিয়েছে, নিহত তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত নয়জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কী কারণে ধসের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এটি জ্যাকসন জেট সেন্টারের পাশে ঘটেছে, যেখানে ব্যক্তিগত বিমান চার্টার ও রক্ষণাবেক্ষণ করা হয়।

বোয়েস ফায়ার বিভাগের অপারেশনস চিফ অ্যারন হুমেল ঘটনাটিকে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই স্থানে যারা ছিলেন তাদের প্রত্যেককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি তিনি।সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঠিকাদার প্রতিষ্ঠান বিগ ডি বিল্ডার্স জ্যাকসন জেট সেন্টারের জন্য ৩৯ হাজার বর্গফুটের হ্যাঙ্গার নির্মাণের কাজ পেয়েছিল। তবে দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category