মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

একমাত্র গোলে কোনোমতে জয় বার্সেলোনার

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

কোচ জাভি হার্নান্দেজ আর থাকবেন না। বার্সা ছেড়ে যাবেন মৌসুম শেষেই। এই ঘোষণা দেওয়ার পর বার্সা খেলোয়াড়রাও যেন অনেক খুশি। রবার্ট লেওয়ানডস্কি নিজের বাড়িতে লাঞ্চ পার্টির আয়োজন করেছিলেন। জাভি নিজেও যেন মুক্তির আনন্দ খুঁজছেন।

সব মিলিয়ে বার্সেলোনার পরিবেশ এখন একটু ভিন্ন। সেই ভিন্ন পরিবেশের ফলে স্প্যানিশ লা লিগায় জয়ের রাস্তায়ও ফিরেছে কাতালান ক্লাবটি। ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে তারা। ভিতর রক একমাত্র গোলটি করেন।

স্প্যানিশ কোপা ডেল রে’তে অ্যাথলেটিক ক্লাবের কাছে ৪-০ গোলে এবং এরপর ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হার। বড় দুই হারের পরই জাভি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেন।

যে কারণে ওসাসুনার বিপক্ষে জয়টা ছিল গুরুত্বপূর্ণ। ম্যাচের ৬২তম মিনিটে ফারমিন লোপেজের পরিবর্তে মাঠে নেমে এক মিনিট পরই হোয়াও ক্যান্সেলোর ক্রস থেকে বল পেয়ে গোল করেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ভিতর রক।টেবিলের ১২ নম্বর স্থানে থাকা ওসাসুনার বিপক্ষে যদিও প্রায় পুরোটা সময় বেশ সংগ্রাম করতে হয়েছে বার্সাকে। ম্যাচের ৭ম মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন ফেরান তোরেস। যে কারণে জয়ের কাজটা আরও কঠিন হয়ে পড়ে।এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে এসেছিলো বার্সা। কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে আবার চতুর্থ স্থানে চলে যায় তারা। ২২ ম্যাচে বার্সার পয়েন্ট ৪৭। সমান পয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদেরও। গোল ব্যবধানে অ্যাটলেটিকো তৃতীয় স্থানে। বার্সা চতুর্থ স্থানে। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে জিরোনা। ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category