রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মুগদায় ব্যতিক্রমী ‘ঐক্য’

  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২২১ Time View

কাতার বিশ্বকাপ শুরু হচ্ছে রোববার (২০ নভেম্বর) থেকে। মরুর দেশে আয়োজিত এ বিশ্বকাপের উন্মাদনা এখন গোটা বাংলাদেশে

রাজধানী মুগদার ফুটবল সমর্থকেরা করেছেন ব্যতিক্রমী অয়োজন। তারা সব দলের সমর্থকেরা মিলে শোভাযাত্রা করে কাতার বিশ্বকাপকে স্বাগত জানিয়েছেন। এমনকি ব্যতিক্রমভাবে এখানে এক কাতারে শামিল হয়েছেন ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরাও!

শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় মুগদা থেকে শুরু হয়ে কমলাপুর, মতিঝিল ও পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় আনন্দ শোভাযাত্রাটি। সব দলের সমর্থকদের সম্মিলিত এ শোভাযাত্রা নজর কেড়েছে রাজধানীবাসীর। অনেকে হাত তালি দিয়ে এ উদ্যোগকে সমর্থন জানান।

‘মুগদা থানা ফুটবল সমর্থক’-এর ব্যানারে আয়োজিত শোভাযাত্রায় ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্সসহ বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের সমর্থকরা জার্সি, প্লে-কার্ড, ছোট-বড় পতাকা নিয়ে অংশ নেন।

শোভাযাত্রায় ঢাক-ঢোল বাজিয়ে মোটরসাইকেল ও ঘোড়ার গাড়িতে করে সমর্থকেরা অংশ নেন। ঘোড়ার গাড়িতে মেসি ও নেইমারের ছবি সম্বলিত পোস্টার লাগানো হয়।

মায়ের সঙ্গে এ শোভাযাত্রায় অংশ নেয় আর্জেন্টিনার খুদে সমর্থক শেহতাজ। সে জানায়, তার প্রিয় দল আর্জেন্টিনা। এবার তারাই বিশ্বকাপ জিতবে।

ব্রাজিলের সমর্থক ফরহাদ হোসেন বলেন, এবার ব্রাজিল বিশ্বকাপ নেবে। ব্রাজিল দল খুবই গোছানো, নেইমারও ভালো ফর্মে আছে।

মুগদা থানা ফুটবল সমর্থক সংগঠনের প্রধান সাইদুর রহমান রাসেল বলেন, আর্জেন্টিনা-ব্রাজিলসহ সব দেশের ফুটবল সমর্থকদের নিয়ে নিজ খরচে আমরা এ শোভাযাত্রা করছি।

সারা বিশ্বের মতো আমরাও ফুটবল বিশ্বকাপকে উপভোগ করতে চাই। তবে এটা কেবলই একটা খেলা। তাই মারামারি বা অপ্রীতিকর কিছু না করে খেলাটা সবাই মিলে উপভোগ করুক এটাই চাই আমরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category