রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ভারতে অন্তর্বর্তী বাজেট: আরও এক কোটি নারীকে ‘লাখপতি দিদি’ করার পরিকল্পনা

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

ভারতে অন্তর্বর্তী বাজেট ঘোষণা করছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট অধিবেশন শুরুর আগের এক বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এই বাজেট হতে চলেছে নারীত্বের উদযাপন।

তার সেই মন্তব্যকে সামনে রেখেই বাজেটে নারী ক্ষমতায়নের বিস্তারিত ব্যাখ্যা দিলেন নির্মলা সীতারামন। নারীদের জন্য নতুন প্রকল্পের কথাও ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে অন্যতম ‘লাখপতি দিদি’।বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় নির্মলা ঘোষণা করেন, গ্রামীণ নারীদের ক্ষমতায়নের প্রকল্প ‘লাখপতি দিদি’কে আরও প্রসারিত করার পরিকল্পনা করছে কেন্দ্র।

তিনি বলেন, এতদিন ‘লাখপতি দিদি’ প্রকল্পের লক্ষ্যমাত্রা ছিল দুই কোটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। সেই মাত্রা আগামী দিনে বাড়িয়ে ৩ কোটি করা হচ্ছে।

কারা হবেন এই লাখপতি দিদি? গত বছরের আগস্টেই বিশ্বকর্মা প্রকল্প ঘোষণার পাশাপাশি লাখপতি দিদি প্রকল্প ঘোষণা করে কেন্দ্র।এই প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকার নারীদের নানারকম কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। যার সাহায্যে প্রতি বছর অন্তত ১ লাখ টাকা করে উপার্জন করতে সমর্থ হবেন এই নারীরা। মূলত গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাধীন করাই ছিল এই প্রকল্পের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category