বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আরব আমিরাতে হাটহাজারীর ব্যবসায়ীর আত্মহত্যা

  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

সংযুক্ত আরব আমিরাতের আজমানে মোহাম্মদ হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) আজমানের নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন।

নিহত মোহাম্মদ হোসেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলিম উদ্দিন হাজীর বাড়ির মরহুম আলী মোহাম্মদের ছেলে।

জানা যায়, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ ফরিদ নামে তার এক চাচা বলেন, দীর্ঘ ৩৩ বছর ধরে আমিরাতে আজমানে ব্যবসার করে আসছেন। ব্যক্তিজীবনে মোহাম্মদ হোসেন ন্যায়পারয়ন মানুষ ছিলেন। তার সাথে বন্ধুর মতোই চলাফেরা করেছি। তার একটি গ্রোসারি দোকান ছিল। সেটি এক মাস আগে বিক্রি করে পাইকারি সবজি বিক্রি শুরু করেছিল। তাকে সর্বদায় নম্র ভদ্র দেখেছি। কিন্তু আত্মহত্যার পথ কেন বেঁচে নিয়েছে জানিনা।

তিনি আরো জানান, বর্তমানে তার মরদেহ খলিফা হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category