বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

রাশিয়ায় ভবন ধসে ৯ জনের মৃত্যু

  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২২১ Time View

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ শাখালিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। শাখালিনে আংশিক ধসে পড়া একটি ৫ তলা ভবনের জঞ্জালের নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর।

শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জরুরি বিভাগের কর্মীরা নিখোঁজ একজনের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চালিয়ে যাচ্ছে, শনিবার তিনি একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গ্যাস বিস্ফোরণের কারণেই ওই ভবনটি আংশিক ধসে পড়েছে বলে মনে করা হচ্ছে।

জরুরি বিভাগের এক সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ভবনটি ধসে পড়ার আগে একটি চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে রুশ তদন্ত কমিটি।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category