রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ব্রাজিলে ছোট প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

ব্রাজিলে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে স্থানীয় সময় রোববার ওই প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর এএফপির।

প্রতিবেশী সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়নের পর এক ইঞ্জিনবিশিষ্ট ছোট প্লেনটি মাঝ আকাশে ভেঙে পড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইতাপেভাত শহরে এটি বিধ্বস্ত হয়েছে বলে দমকলকর্মীরা এএফপিকে জানিয়েছেন।

দমকল বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এর আগে তিনজনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছিল।

এর আগে গত সপ্তাহে কানাডায় একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জানুয়ারি) কানাডার সুদূর উত্তরের রিও টিন্টো খনির উদ্দেশে শ্রমিকদের বহনকারী একটি ছোট প্লেন উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।ওন্টারিওর দ্য জয়েন্ট রেসকিউ কো-অরডিনেশন সেন্টার জানায়, ফোর্ট স্মিথ থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে উড্ডয়নের কিছু সময় পরেই প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।দুর্ঘটনার পর ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা সম্ভব হয়। জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনাকারী নর্থওয়েস্টার্ন এয়ার জানিয়েছে, চার্টার ফ্লাইটটি রানওয়ের শেষদিক থেকে ১ দশমিক ১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category