রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ, চলছে যুদ্ধবিরতির বৈঠক

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

গাজার দক্ষিণাঞ্চলে রোববার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের তুমুল যুদ্ধ চলছে। এদিকে প্যারিসে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল, মিশর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় এখনকার মূল যুদ্ধক্ষেত্র খান ইউনুসে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, খান ইউনুসে রোববার ইসরায়েলি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এছাড়া এই এলাকা থেকে দিনভর গোলাগুলির শব্দ শোনা গেছে।

অন্যদিকে, প্যারিসে মিশর, ইসরায়েল ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস বৈঠক করেছেন। ইসরায়েল গঠনমূলক আলোচনার খবর জানিয়েছে।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় এখনও উল্লেখযোগ্য ফাঁক রয়ে গেছে। আগামী দিনগুলোতে আরও আলোচনা চলবে।

একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তির জন্যে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট বার্নসকে প্যারিসে পাঠিয়েছেন।

এদিকে, যুদ্ধের তীব্রতার কারণে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রতি সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের  হামলার সঙ্গে জাতিসংঘের কর্মীরা জড়িত ছিল বলে ইসরায়েলি অভিযোগের পর যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ কয়েকটি দাতা দেশ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার জন্য তহবিলে অর্থ দেয়া আপাতত বন্ধ করে দিয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি সতর্ক করে দিয়ে বলেছেন, তহবিল কমানোর অর্থ হলো গাজার ত্রাণ কার্যক্রমকে ধ্বংসের কাছাকাছি নিয়ে যাওয়া। জাতিসংঘে ইসরায়েলি দূত গিলাদ এরদান বলেছেন, ইউএনআরডব্লউএকে দেওয়া তহবিল সন্ত্রাসী কাজে ব্যয় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category