রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

তাহসানের হাত ধরে মাইক্লোর নতুন শাখার যাত্রা

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের হাত ধরে যাত্রা করল ফ্যাশন ব্যান্ড মাইক্লোর নতুন শাখা। ২৭ জানুয়ারি রাজধানীর বেইলি রোডে মাইক্লো বাংলাদেশের নবম আউটলেটটি উদ্বোধন করেন তিনি।

এর আগে ঢাকা ও নরসিংদীতে একযোগে আটটি শোরুম উদ্বোধনের মাধ্যমে দেশের ফ্যাশন বাজারে যাত্রা শুরু করে চমক সৃষ্টি করে নতুন ফ্যাশন ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশ।

এ প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘এখন থেকে আমাকে নিয়মিত দেখতে পাবেন তৈরি পোশাকের ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশের সাথে। আশা করি, ভালো কিছু হবে এবং নতুন চমক থাকছে।’

অনুষ্ঠানে উপস্থিত মাইক্লোর ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং পরিচালক বাবু আরিফ বলেন, ‘এই প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের পোশাক এবং বিক্রয় সেবা প্রদানের পাশাপাশি বাংলাদেশের দ্রুততম বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। জাপানি পোশাক, লাইফস্টাইল ও কোয়ালিটি থেকে অনুপ্রাণিত হওয়ায় মাইক্লো জাপানি কোয়ালিটিকেই অনুসরণ করছে। একইভাবে পোশাক তৈরি ও গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ পরিবেশ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি, দাম, মান ও চাহিদা বিবেচনায় সবার পোশাকের প্রিয় ব্র্যান্ডই নয়, বরং ফ্যাশনে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে মাইক্লো।’মাইক্লোতে আন্তর্জাতিক মানের বিক্রয় সেবা নিশ্চিত করতে চান প্রতিষ্ঠানটির মার্চেন্ডাইজিং, সেলস, হিউম্যান রিসোর্স ও স্টোর অপারেশন পরিচালক এ এইচ এম আরিফুল কবির। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের বাজারে পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে মাইক্লো প্রতিষ্ঠিত করা।’

বাংলাদেশে মাইক্লোর যাত্রাকে পোশাক ব্র্যান্ডের নবজাগরণ বলে মন্তব্য করেছেন মাইক্লোর গ্লোবাল বিজনেস পরিচালক তাদাহিরো ইয়ামাগুচি। উদ্বোধন উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমরা মাইক্লো শুধু একটি ব্র্যান্ড চালু করছি না, বরং এমন একটি নবজাগরণ শুরু করছি, যা ব্যক্তিত্ব, সৃজনশীলতা এবং স্থায়ীভাবে সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে।’

জানা গেছে, উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য সপ্তাহব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। শিগগিরই আরও কিছু শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ মাইক্লো বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category