বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

পছন্দের গান চালিয়ে ঐন্দ্রিলাকে সুস্থ করার চেষ্টা মায়ের

  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২২৫ Time View

দিন দুয়েক আগে সিপিআরে থাকা অবস্থায় একটু সাড়া দিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এরপর সেই আগের অবস্থা। নিথর হয়ে শুয়ে আছেন এই অভিনেত্রী। সব ধরনের চিকিৎসা দিয়ে তাঁকে সারিয়ে তুলতে চিকিৎসকেরা চেষ্টা করে যাচ্ছেন। এমনকি অন্য হাসপাতাল থেকেও চিকিৎসক আনা হয়েছে। গতকাল একটি সরকারি ও আরেকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে দেখে গিয়েছেন।

হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন ঐন্দ্রিলা। সেখানে তাঁর পাশে রয়েছেন তাঁর মা, বোন ও সব্যসাচী। ঐন্দ্রিলার শরীরজুড়ে লাগানো অজস্র চিকিৎসাযন্ত্র। কিন্তু ঐন্দ্রিলার কোনো সাড়া নেই। কান্নায় ভেঙে পড়ছেন বোন। তাঁর মা সর্বদাই তার পাশে বসে আছেন। গল্প করছেন মেয়ের সঙ্গে। কিন্তু কোনো উত্তর নেই মেয়ের দিক থেকে। এরই মধ্যে আইসিইউতে চলছে ঐন্দ্রিলার পছন্দের গান। যদি গান শুনে সাড়া দেন ঐন্দ্রিলা। সব রকম চেষ্টা করে যাচ্ছেন তাঁরা।১ নভেম্বর ব্রেন স্ট্রোক করে কলকাতার হাওড়ার একটি হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। এর পর থেকেই আর কোনো সাড়া দেননি তিনি। গত বুধবার সকালে অচেতন অবস্থায় পরপর কয়েকবার হার্ট অ্যাটাক করেন। এর মধ্যে মাথায় দেখা গিয়েছে সংক্রমণ।স্ট্রোকের পর ঐন্দ্রিলার মাথার যেদিকে অস্ত্রোপচার করা হয়েছিল, তার উল্টো পাশে ছোট ছোট ক্লটে রক্ত জমাট বেঁধেছে। ক্লটগুলো এতই ছোট যে অপারেশন করা যাবে না। এগুলো ওষুধের মাধ্যমেই গলিয়ে ফেলতে হবে।অভিনেত্রীর কাছের মানুষ, সতীর্থ, ভক্তরা এখন চিন্তিত। সবাই তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন। ঐন্দ্রিলার শরীর নিয়ে কোনো সঠিক তথ্য দিতে পারছেন না চিকিৎসকেরা। দুইবার ক্যানসারের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। সুস্থ হওয়ার পর ছোট পর্দার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে হাজির হয়েছিলেন। তাঁর ক্যানসার জয়ের গল্প অনুপ্রাণিত করেছিল ভক্তদের। ভক্তরা আশা করছেন, এবারও ফিরে আসবেন ঐন্দ্রিলা এবং আবারও তাঁদের শোনাবেন অনুপ্রেরণার গল্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category