রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গুয়াতেমালায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

ভূমিকম্পে কেঁপে উঠলো মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা। স্থানীয় সময় শুক্রবার রাতে গুয়াতেমালার দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৫২ মিনিটে টেক্সিসকো শহর থেকে ৭ কিলোমিটার (৪ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।

এদিকে গুয়াতেমালার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬। দেশের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। রাজধানী গুয়াতেমালা সিটির দক্ষিণ-পশ্চিম থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যান্টিগুয়া গুয়াতেশালায়ও ভূমিকম্পের সময় কম্পন অনুভূত হয়েছে।

বেসামরিক সুরক্ষা বিভাগের মুখপাত্র রোডোলফো গার্সিয়া বলেন, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন, জাতীয় পর্যায়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় কর্তৃপক্ষ।

ক্যারিবিয়ান এবং কোকোস টেকটোনিক প্লেট যেখানে মিলিত হয় সেখানে অবস্থানের কারণে গুয়াতেমালায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াতেমালার ভূখণ্ডের প্রায় ৯০ শতাংশই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category