মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন বিরাট কোহলি

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে দলকে শিরোপা উপহার দিতে না পারলেও আইসিসির মাপকাঠিতে ঠিকই মূল্যায়ন হয়েছে কোহলির। তাকে বর্ষসেরা ক্রিকেটার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

এ নিয়ে মোট ৪ বার আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেট নির্বাচিত হলেন কোহলি। এর আগে ২০১২, ২০১৭ ও ২০১৮ সালের এই পুরস্কার পেয়েছেন তিনি।

এছাড়া ২০১৮ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোহলি। ২০১৭ ও ২০১৮ সালে সব ধরনের ক্রিকেটে সেরা হয়ে সম্মানসূচক স্যার গারফিল্ড সোভার্স ট্রফি পেয়েছেন তিনি।

ওয়ানডে ক্রিকেট গেল বছর বেশি রান সংগ্রহের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিলেন কোহলি। ওই বছর তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে ১ হাজার ৩৭৭ রান। এর মধ্যে শুধু বিশ্বকাপেই ১১ ম্যাচে তিনি রান করেছেন ৭৬৫।কোহলির সঙ্গে আইসিসির বর্ষসেরা পুরস্কার জেতার লড়াইয়ে ছিলেন তারই সতীর্থ শুভমান গিল ও মোহাম্মদ শামি, নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও ছিলেন এই লড়াইয়ে। যদিও কামিন্স সব ক্রিকেট মিলিয়েই বিশ্বসেরা হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category