রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

৭০ বছরে প্রথমবার মদের দোকান খুলছে সৌদি আরব

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

সৌদি আরবে এতদিন শুধু কূটনৈতিক মেইল করলেই মিলতো অ্যালকোহল বা মদ। এবার নিয়মে বদল আনছে সৌদি সরকার। প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিকদের কাছে মদ বিক্রির অনুমতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

একটি সূত্র এএফপিকে জানিয়েছে, এর আগে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে মদ আমদানি করতে হতো। এবার থেকে অমুসলিম কূটনীতিকদের কাছে সরাসরি তা বিক্রি করা হবে।

১৯৫২ সাল থেকে এ নিয়ে সৌদি আরবে নিষেধাজ্ঞা রয়েছে। বাদশাহ আব্দুল আজিজের এক ছেলে মদ্যপ অবস্থায় একজন ব্রিটিশ কূটনীতিককে গুলি করে হত্যা করেছিলেন। তারপরই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী রিয়াদের পশ্চিমে কূটনৈতিক এলাকায় একটি ‘অ্যালকোহল স্টোর’ খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে শুধু অমুসলিম কূটনীতিকদের কাছেই মদ বিক্রি করা হবে।

এর জন্য গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড পেতে হবে। এর ভিত্তিতে মাসিক কোটা মেনে কেনা যাবে মদ।

২১ বছরের কম বয়সী কাউকে দোকানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং ভেতরে সবসময় ‘সঠিক পোশাক’ পরে থাকতে হবে।
মদ্যপানকারীরা মদ কেনার জন্য কোনো প্রতিনিধিকে (যেমন- গাড়িচালক) পাঠাতে পারবেন না।

একেকজন গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ ২৪০ পয়েন্ট অ্যালকোহল কিনতে পারবেন। এক লিটার স্পিরিট ছয় পয়েন্ট, এক লিটার ওয়াইন তিন পয়েন্ট এবং এক লিটার বিয়ারে এক পয়েন্ট কাটা যাবে।তবে কূটনীতিকদের বাইরে অন্যান্য অমুসলিম প্রবাসীদের জন্য মদের দোকানে প্রবেশাধিকার থাকবে কি না, তা স্পষ্ট নয়।

মদের দোকান খোলার এই পরিকল্পনাটি সৌদি আরবের ভিশন-২০৩০-এর অংশ। রক্ষণশীল দেশটি সাম্প্রতিককালে পর্যটন ও ব্যবসায় আরও বেশি নজর দিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে পদক্ষেপটি বাস্তবায়িত হতে যাচ্ছে।ইসলাম ধর্মে মদ্যপান নিষিদ্ধ। সৌদি আরবেও মদ্যপানের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category