বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

দিল্লিতে শৈত্যপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাস

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই কুয়াশা কেটে সূর্যের দেখা মিলবে বলে জানিয়েছে দেশটির হাওয়া অফিস। কিন্তু দিল্লি ও তার সংলগ্ন এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, রাজধানীসহ উত্তর ভারতের একাধিক এলাকার ওপর দিয়ে বইবে শৈত্যপ্রবাহ।

ভারতের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভোর ও রাতের দিকে উত্তর ভারতের ‌বিভিন্ন অংশে শীতল বাতাস বইবে। সেই সঙ্গে কুয়াশার ঘনঘটাও থাকবে। আগামী কয়েক দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ২৭ জানুয়ারি পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তর প্রদেশের একাধিক জায়গায় সকাল ও রাতের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা দিতে পারে।উত্তর ভারতের পাশাপাশি, কুয়াশার সর্তকতা রয়েছে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও। বিশেষত সকালের দিকে বিহারের বিস্তৃর্ণ এলাকা কয়েক ঘণ্টা মুড়ে থাকবে ঘন কুয়াশায়। অন্তত আগামী তিন দিন এমনই আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও মিজোরামের কিছু এলাকায় সকালের দিকে কুয়াশা দেখা মিলবে। বৃহস্পতিবার পর্যন্ত এই ৫ রাজ্যের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

তাছাড়া আগামী তিন দিন উত্তর ভারতের প্রায় সব ক’টি রাজ্যেই ঠান্ডা থাকবে। কনকনে ঠান্ডার পরিস্থিতি তৈরি না হলেও এখনই শীত বিদায় নেওয়ার সম্ভাবনা নেই। রাজস্থান, মধ্য প্রদেশের বিস্তৃর্ণ এলাকায় ঠান্ডা বাতাস বইবে। সকাল ও রাতের দিকে শীতের আমেজ উপভোগ করবেন বাসিন্দারা।কুয়াশার কারণে ভোরের দিকে ভারতে বেশ কিছু ট্রেন দেরিতে ছেড়েছে। বিমান সেবাতে সামান্য বিঘ্ন ঘটেছে বলে খবর।

সূত্র: ইন্ডিয়াটুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category