মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

শেষ টেস্টের আগে করোনা আক্রান্ত অসি কোচ-অলরাউন্ডার

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের আগে করোনা আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার হেডকোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। যে কারণে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ব্রিজবেন টেস্টে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে গ্রিনের।

বর্তমান ম্যাকডোনাল্ড ও গ্রিনকে দল থেকে আলাদা করে রাখা হয়েছে। তবে করোনা নেগেটিভ হলে ব্রিজবেন টেস্টে গ্রিনকে দলে নিতে প্রস্তুত ক্রিকেট অস্ট্রেলিয়া।

এদিকে অ্যাডিলেডে প্রথম টেস্টের পর করোনা আক্রান্ত হয়েছিলেন টপঅর্ডার ব্যাটার ট্রাভিস হেড। তবে গতকাল তার শরীর পরীক্ষার পর করোনা নেগেটিভ বলে জানা গেছে। যে কারণে আজ বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। শেষ টেস্টেও খেলার জন্য প্রস্তুত হচ্ছেন হেড।যদি গ্রিন টেস্ট ম্যাচটি মিস করেন, তাহলে অ্যাডিলেডে প্রথমবারের মতো ওপেনিং করা ব্যাটার স্টিভ স্মিথকে মিডলঅর্ডারে ব্যাট করতে দেখা যেতে পারে। আর উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে নামতে পারেন ম্যাট রেনশো।ব্রিজবেন টেস্ট হবে দিবারাত্রির ম্যাচ। এমন ম্যাচ খেলার অভিজ্ঞতায় অস্ট্রেলিয়া থেকে অনেকদূর পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দল হিসেবে ফেবারিট অস্ট্রেলিয়া। এর আগে প্রথম টেস্টে ক্যারিবীয়দের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অসিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category