বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-ভারত ম্যাচের একটি বলও গড়ালো না মাঠে

  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৩৮ Time View

বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে নতুনভাবে শুরু করতে প্রত্যয়ী ছিলো ভারত এবং নিউজিল্যান্ড- দুই দলই। কিন্তু বৃষ্টি কি আর এসব কিছু মানে? প্রাকৃতিক নিয়মের ব্যাঘাত ঘটানোর সাধ্য কারো নেই। সুতরাং, মানুষকেই হার মানতে হবে। ওয়েলিংটনে সেটাই হলো। বৃষ্টির কাছে হার মানলো ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই।

ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি। কিন্তু সকাল থেকেই আকাশ খারাপ। এরপর নামে বৃষ্টি। এই বৃষ্টির কারণে খেলাটাই মাঠে গড়াতে পারলো না। টস হলো না। একটি বলও মাঠে না গড়িয়ে বাতিল করে দেয়া হলো সিরিজের প্রথম ম্যাচ।

মাঠে খেলতে না পারলেও অন্য খেলায় মেতে ছিলেন ইয়ুজবেন্দ্র চাহালরা। তাদের সেই খেলার ভিডিও টুইটারে পোস্ট করেছে বিসিসিআই।

শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল হার্দিক পান্ডিয়াদের। কিন্তু ওয়েলিংটনের আবহাওয়ার পূর্বাভাসে বলা ছিল, এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category