রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

শেক্সপিয়ারের একটি ছবি এক কোটি পাউন্ডে বিক্রি!

  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৬৩ Time View

প্রখ্যাত ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার বেঁচে থাকতে তার একটিমাত্র ছবি আঁকা হয় ১৬০৮ সালে। সেই ছবিটি এখন এক কোটি পাউন্ডে নিলাম ছাড়াই বিক্রির ঘোষণা দিয়েছে পশ্চিম লন্ডনের গ্রোসভেনর হাউজ হোটেল কর্তৃপক্ষ। ব্যক্তিগত সম্পদ হিসেবে ছবিটি দীর্ঘদিন ধরে ওই হোটেলে টাঙানো রয়েছে।

জানা যায়, ছবিটি এঁকেছিলেন ব্রিটেনের তৎকালীন রাজা প্রথম জেমসের রাজসভার চিত্রশিল্পী রবার্ট পিকে এলডার। ছবিটিতে শেক্সপিয়ারের নিজের স্বাক্ষর ও আকানোর তারিখ লেখা আছে।

১৯৭৫ সালের আগ পর্যন্ত এটিকে ইংল্যান্ডের উত্তরে ড্যানবি পরিবারের রাজপ্রাসাদের লাইব্রেরিতে টাঙিয়ে রাখা হয়েছিল। পরে বিক্রি করে দিলে ছবিটি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়।

আরও জানা যায়, শেক্সপিয়ার ও চিত্রশিল্পী পিকের মধ্যে খুব ঘনিষ্ট সম্পর্ক ছিল। তাছাড়া, পিকেকে নিয়মিত ব্রিটেনের তৎকালীন সব আদালত ও জ্যাকোবিয়ান সমাজের উচ্চপদস্থ সদস্যদের ছবি আকার জন্য বলা হতো। এর জন্য তিনি কমিশনও পেতেন।

যাই হোক, শেক্সপিয়ার মারা যাওয়ার পর মাত্র দুটি শিল্পকর্মকে তার চেহারা ও দেয়াবয়বের বর্ণনা দেওয়ার বৈধ চিহ্ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রথমটি হলো- ১৬২৩ সালে প্রকাশিত ‘ফার্স্ট ফোলিও’র প্রথম পাতায় আঁকানো একটি ছবি ও দ্বিতীয়টি হলো- স্টার্ডফোর্টের-অ্যাভনে তার স্মৃতিস্তম্ভের সামনে নির্মাণ করা ভাস্কর্যটি।

শিল্প বিশেষজ্ঞ ডানকান ফিলিপসের দাবি, শেক্সপিয়ারের এ ছবিটি অন্য যেকোনো চিত্রকর্মের চেয়ে বেশি শক্তিশালী। কেন না, ফার্স্ট ফলিওর প্রথম পাতায় আঁকা ছবির শিল্পী রবার্ট পিকে এ ছবিটি এঁকেছেন। তাছাড়া, এটিতে শেক্সপিয়ারের স্বাক্ষর ও আঁকানোর তারিখ লেখা রয়েছে।

অন্যদিকে, শেক্সপিয়ার বিশেষজ্ঞ মাইকেল ডবসন বলেন, আমার কাছে মনে হচ্ছে- ছবিটি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তৈরি করা হয়েছে। কারণ, এর আগেও একাধিকবার শেক্সপিয়ারের আসল ছবি খুঁজে পাওয়ার শক্ত দাবি করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category