মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই শরিফুলের হ্যাটট্রিক

  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক করেছেন দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসের শেষ তিন বলে ৩ উইকেট শিকার করেছেন তিনি। বাঁহাতি এই পেসার একে একে ফিরিয়েছেন খুশদিল শাহ, রস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।

বিপিএলের ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্রিক। ২০১২ সালে পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বিপিএলের প্রথম হ্যাটট্রিক করেন। দুরন্ত রাজশাহীর হয়ে পরপর তিন বলে সাজঘরে ফেরান ড্যারেন স্টিভেনস, আফতাব আহমেদ ও রানা নাভেদুল হাসানকে।বিপিএলের কোনো ম্যাচে শেষ ওভারে হ্যাটট্রিকের ঘটনা এবার নিয়ে তৃতীয়বার। সামিও শেষ ওভারেই হ্যাটট্রিক করেছিলেন। এছাড়া ২০১৯ সালে ঢাকা ডাইনামাইটসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ওভারে হ্যাটট্রিক করেছিলেন আন্দ্রে রাসেল।শরিফুল ইসলাম আজ (শুক্রবার) কুমিল্লা ভিক্টোরিয়ন্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। তিনিই এই ইনিংসের সেরা বোলার। ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category