বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আনকাট সেন্সর পেল মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনি’

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৭০ Time View

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার অভিনীত ‘হুব্বা’ সিনেমা ১৯ জানুয়ারি দুই বাংলায় মুক্তি পাচ্ছে। এরই মধ্যে জানা গেছে, তার নতুন সিনেমা ‘বিলডাকিনি’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি জন্য আনকাট সেন্সর পেয়েছে। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।

আজ (১৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ‘বিলডাকিনি’ নির্মাতা ফজলুল তুহিন। তিনি বলেন, কোনো কাটছাঁট ছাড়াই চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। দুই-তিন দিনের মধ্যে আমি মুক্তি তারিখটা জানাতে পারব গণমাধ্যমে।

কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এ সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন।

টালিগঞ্জের জনপ্রিয় এ নায়িকার চলচ্চিত্রে অভিষেক ঘটে কলকাতার গায়ক অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমায় অভিনয় করেই আলোচনায় উঠে আসেন।এরপর ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘বেডরুম’, কয়েকটি মেয়ের গল্প’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ড’, ‘শেষ অঙ্ক’, ‘গ্ল্যামার’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ঢাকাই চলচ্চিত্রে পার্নোর আগমন মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ দিয়ে। ঢাকাই চলচ্চিত্রে বিলডাকিনি তার দ্বিতীয় চলচ্চিত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category