সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ইরান-পাকিস্তান সংঘাত নিয়ে মুখ খুললো ভারত

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে তথাকথিত একটি জঙ্গি ঘাঁটিতে গত মঙ্গলবার হামলা চালায় ইরান। এতে নিহত হন অন্তত চারজন। এর জবাবে বৃহস্পতিবার সকালে ইরানের সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ইরান-পাকিস্তানের মধ্যকার এই দ্বন্দ্ব ইস্যুতে বেশ সতর্ক অবস্থান নিয়েছে ভারত। তারা বলেছে, এটি দুই প্রতিবেশীর অভ্যন্তরীণ বিষয়।এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, এটি ইরান ও পাকিস্তানের মধ্যকার বিষয়। তবে, ভারত সন্ত্রাসবাদের প্রতি সবসময়ই আপসহীন শূন্য সহনশীলতার নীতি রাখে। দেশগুলো তাদের আত্মরক্ষার জন্য যেসব পদক্ষেপ নেয়, আমরা তা বুঝতে পারি ।এর আগে, গত মঙ্গলবার ইরান-সীমান্তবর্তী পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের পঞ্জগুরে ক্ষেপণাস্ত্র জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের ‘সদরদপ্তরে’ হামলা চালায় তেহরান। এতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হন।এ ঘটনার পরপরই ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। সেই সঙ্গে, তেহরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও দেশে ফিরে আসার নির্দেশ দেয় ইসলামাবাদ।পরে বৃহস্পতিবার সকালে ইরানের সিস্তান-ও-বালুচিস্তান প্রদেশের একটি সীমান্তবর্তী গ্রামে হামলা চালায় পাকিস্তান। এতে চার শিশু এবং তিন নারীসহ অন্তত নয়জন নিহত হয়েছেন।

এই হামলার পর তেহরানে নিযুক্ত পাকিস্তানি চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category