রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে, কুড়িগ্রামে স্কুল বন্ধ ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ।

এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যার ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ১০ ডিগ্রি তাপমাত্রা হলে অটোমেটিক স্কুল খুলে যাবে।

জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম বলেন, প্রাথমিক ও উচ্চ ম্যাধমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ১০ ডিগ্রি তাপমাত্রা হলে আবারও স্কুল খুলে দেওয়া হবে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার সরকার জানান, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category