সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

এবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো পাকিস্তান, শিশুসহ নিহত ৭

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

এবার ইরানের ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে শিশুসহ ৭ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম।বেশ কয়েক বছর ধরে ইরানের অভ্যন্তরে পাকিস্তানি বংশোদ্ভূত সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল এবং অভয়ারণ্য বানিয়ে ফেলার ব্যাপারে গুরুতর উদ্বেগ প্রকাশ করে আসছে পাকিস্তান। সন্ত্রাসীরা ইরান সীমান্তের অনিয়ন্ত্রিত স্থানগুলোতে নিজেদেরকে ‘সরমাচার’ বা মুক্তিকামী বলে পরিচয় দিয়ে আসছে। তাদের দমন করতেই এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।আজ (১৮ জানুয়ারি) ‘মার্গ বার সরমাচার’ নামের এই অভিযান চালানো হয়। এর আগে গত মঙ্গলবার জইশ আল-আদলের সদর দফতরে হামলার ঘটনায় সতর্ক করার একদিন পরেই এই হামলা চালনো হলো। খবর এনডিটিভি।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। ইরানি গণমাধ্যমের দাবি, বিমান হামলায় ৪ শিশুসহ ৭ জন নিহত হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, আজ সকালে পাকিস্তান ইরানের সিস্তান-ও-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী ঘাঁটিগুলোর বিরুদ্ধে অত্যন্ত সমন্বিত এবং বিশেষভাবে লক্ষ্যবস্তুতে নিখুঁত সামরিক হামলা চালানো হয়েছে।

ইরানকে ‘ভ্রাতৃত্বপূর্ণ দেশ’ হিসেবে অভিহিত করে বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপ সমস্ত হুমকির বিরুদ্ধে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা রক্ষার অদম্য সংকল্পের বহিঃপ্রকাশ। এই হামলার উদ্দেশ্য পাকিস্তানের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের রক্ষা, যার সাথে আপস করা যায় না। ইসলামাবাদ ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে।বেশ কয়েক বছর ধরে ইরানের অভ্যন্তরে পাকিস্তানি বংশোদ্ভূত সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল এবং অভয়ারণ্য বানিয়ে ফেলার ব্যাপারে গুরুতর উদ্বেগ প্রকাশ করে আসছে পাকিস্তান। সন্ত্রাসীরা ইরান সীমান্তের অনিয়ন্ত্রিত স্থানগুলোতে নিজেদেরকে ‘সরমাচার’ বা মুক্তিকামী বলে পরিচয় দিয়ে আসছে। তাদের দমন করতেই এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category