বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

দাম বাড়লেও স্বাভাবিক হয়নি চিনি সরবরাহ

  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১১৩ Time View

দাম বাড়ানোর পরও বাজারে মিলছে না সাদা চিনি। খোঁজাখুঁজি করে পেলেও, তা বিক্রি হচ্ছে বেশি দামে। তবে, নতুন মূল্যের বোতলজাত সয়াবিন তেল বাজারে আসায় মিটেছে ঘাটতি। যদিও লিটারে ১৪ টাকা বাড়ানোর পরও নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন। ব্যবসায়ীরা বলছেন, চালের দামও বেড়েছে। এ অবস্থায় সরবরাহ সংকট আর দাম বৃদ্ধির জিম্মি দশা থেকে মুক্তি চান ক্রেতা।একলাফে কেজিতে ১৩ টাকা পর্যন্ত বাড়িয়ে খোলা ও প্যাকেট চিনির দাম ঠিক করা হয়েছে ১০২ ও ১০৮ টাকা।

এক ক্রেতা বলেন, খোলা চিনি নাই তবে প্যাকেট চিনি আছে। গত সপ্তাহে চিনি পায়নি তবে এই সপ্তাহে পেয়েছি তাও প্যাকেট। সেই সঙ্গে দাম বাড়তি।

এক বিক্রেতা বলেন, আমার চিনির বস্তা কেনা পড়েছে ৫ হাজার ৪০০ টাকা। সেই হিসেবে কেজি পড়ে ১০৮ টাকা।

বাজারে চিনি আসতে আরও দুই একদিন সময় লাগবে বলে জানালেন কোম্পানির আশ্বাস পাওয়া ডিলাররা। আবার কোথাও পেলেও দাম পড়ছে অনেক বেশি।আরেক বিক্রেতা বলেন, আমরা এখনও প্যাকেট চিনি পাইনি। আগামীকালের মধ্যে পেয়ে যাব।

তবে, কয়েক দিন ধরে চাহিদা-যোগানের ঘাটতিতে থাকা ডিলাররা জানালেন, দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে কেটে গেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট। যদিও বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন।

তেল বিক্রেতা বলেন, অনেক কোম্পানির সরবরাহ বন্ধ ছিল। দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরবরাহ কেটে গেছে। খোলা সয়াবিন এখনও ১৭৫ টাকা লিটার চলছে।

এদিকে, এ সপ্তাহে এসে মানভেদে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে আরও ২ থেকে ৪ টাকা। অযৌক্তিক দাম বাড়ার জন্য করপোরেট প্রতিষ্ঠান ও মিলারদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category