সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

অস্বস্তিতে কংগ্রেস, দল ছাড়লেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী

  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে রোববার (১৪ জানুয়ারি)। তার আগেই বড় ধাক্কা কংগ্রেসে। হাত শিবির ছাড়লেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা। এদিনই তার শিব সেনার শিণ্ডে শিবিরে যোগ দেওয়ার কথা। এর পরই রাহুল গান্ধীকে খোঁচা বিজেপির। গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্যর বলেন, আগে দলের নেতাদের সঙ্গে ন্যায় করুন।মিলিন্দের পরিবারের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ৫৫ বছরের। সেকথা স্মরণ করিয়ে এদিনে এক্স হ্যান্ডলে নেতা লেখেন, কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। দলের সঙ্গে ৫৫ বছরের পারিবারিক সম্পর্ক এখানেই শেষ। আমি সব নেতা, সতীর্থ দের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমার প্রতি এত বছর ধরে সমর্থন জানিয়েছেন।

বর্ষীয়ান কংগ্রেস নেতা মুরলী দেওরা মুম্বাই দক্ষিণ লোকসভা কেন্দ্রে বারবারই জিততেন। পরে ছেলে মিলিন্দও সেই ধারা বজায় রাখেন। কিন্তু শেষ দুবার শিব সেনা প্রার্থীর কাছে হারতে হয়েছে তাকে। তাই এবার আদৌ তিনি টিকিট পান কি না সেদিকে নজর ছিল বিশ্লেষকদের। অবস্থা বেগতিক বুঝে মিলিন্দ দল ছাড়তে পারেন, সেই গুঞ্জনও শোনা যাচ্ছিল। অবশেষে জল্পনাই সত্যি হয়েছে।

এদিকে দলের দীর্ঘদিনের সঙ্গীর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদকের মতে, মুরলী দেওরার সঙ্গেও অন্য দলের নেতানেত্রীদের সম্পর্ক ভালো ছিল। কিন্তু তিনি কখনওই দলের সঙ্গ ছাড়েননি।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category