সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

তাপমাত্রা কমায় দিল্লিতে রেড অ্যালার্ট

  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তার আশপাশের এলাকায় তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। শনিবার এই তাপমাত্রা রেকর্ড হওয়ার পর রাজধানীসহ পুরো দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে দিল্লির রাজ্য সরকার।

জানুয়ারির মাঝামাঝি সময়ে গড়ে ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে দিল্লিতে। এই তাপমাত্রাকে স্বাভাবিক বলে বিবেচনা করা হয়। গতকাল শনিবার রাতে নয়াদিল্লিতে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সেই হিসেবে শনিবার দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেছে।

ভারতের সংবাদমাধ্যম এএনআই এর প্রতিবেদেনে বলা হয়েছে, ব্যাপক কুয়াশার কারণে শুক্রবার রাত থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে দিল্লিগামী আঠারটি ট্রেন ১ থেকে ৬ ঘণ্টা দেরিতে এসে পৌঁছেছে। একই কারণে বেশ কিছু দিল্লির বিমানবন্দরেও বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে ঘণ কুয়াশার কুয়াশার কারণে দিল্লিতে মানুষের দৃষ্টিসীমা নেমেছে ২০০ মিটারে। অর্থাৎ এর চেয়ে দূরের কোনো বস্তু দৃষ্টিগ্রাহ্য হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category