সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইয়েমেনে বিমান হামলা, ৫ হুতি বিদ্রোহী নিহত

  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) ভোরে ইয়েমেনের কয়েকটি শহরে হামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন হুতি কর্মকর্তা আবদুল কাদের আল-মোরতাদা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুতি কর্মকর্তা আবদুল কাদের আল-মোরতাদা বলেন, ইয়েমেনজুড়ে হামলা চালানো হয়েছে। রাজধানী সানা, হুদায়দাহ গভর্নরেট, সাদা ও ধামারে বেশ কয়েকটি হামলা হয়েছে। তাছাড়া হুতিদের লোহিত সাগর বন্দরের শক্ত ঘাঁটি হুদায়দাতেও হামলা করা হয়েছে।

এদিকে, ইয়েমেনে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি বলেছেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে। ইয়েমেনের টিভি চ্যানেল আল-মাসিরাহ তাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই নির্লজ্জ আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, হুতিদের ব্যবহৃত সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশের সেনারা। হামলায় ব্যবহার করা হয়েছে তোমাহোক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলো জাহাজ থেকে ছোড়া হচ্ছে। এছাড়া হামলায় যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে।

এদিকে হোয়াইট হাউজ থেকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লোহিত সাগরে আন্তর্জাতিক সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজের ওপর হুতিদের হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলার ঘটনায় সংঘাত এড়ানোর পাশাপাশি সংযমের আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা গভীর উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সম্প্রতি কয়েক মাস ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি সরকার। তাছাড়া গুরুত্বপূর্ণ লোহিত সাগরসহ আশপাশের অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার বিষয়েও গুরুত্ব দিচ্ছে রিয়াদ। কারণ, গুরুত্বপূর্ণ এই নৌপথে অবাধ বাণিজ্যের স্বাধীনতা একটি বৈশ্বিক দাবি।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলা শুরুর পর থেকেই লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা।মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে লোহিত সাগরের বাণিজিক জাহাজে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ওই হামলায় অন্তত ৫০টি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সূত্র: বিবিসি, এপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category