সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

ইয়েমেনে মার্কিন হামলার পর বেড়েছে জ্বালানি তেলের দাম

  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

ইয়েমেনের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মূলত হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এঘটনার পরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।শুক্রবার (১২ জানুয়ারি) সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ ডলার বেড়ে ৭৯ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৫৫ শতাংশ।

সিঙ্গাপুরের এএনজেড-এর এশিয়া গবেষণার প্রধান খোন গোহ বলেছেন, এখনই প্রভাব সম্পর্কে বলার সময় আসেনি। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারেও বড় পতন লক্ষ্য করা গেছে।মূলত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গত নভেম্বর থেকে লোহিত সাগরে মার্কিন জাহাজে ইরান-সমর্থিত হুথিদের হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে।

এদিকে হুথি উপ-পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে এই আগ্রাসনের জন্য চড়া মূল্য দিতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, হুথিদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে সহায়তা করেছে রয়্যাল এয়ার ফোর্সের যুদ্ধবিমান।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category