বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Title :
চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু সীমান্তে মাদকের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান: ধ্বংস হলো প্রায় ১১ কোটি টাকার মাদক ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার

ইন্টারনেট ব্যবহারে বাধার তালিকায় বাংলাদেশ চতুর্থ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২২৭ Time View

ইন্টারনেট ব্যবহার আজকাল বিশ্বব্যাপী অধিকার হিসেবেও বিবেচিত হচ্ছে। বেশি বাধাপ্রাপ্ত ইন্টারনেটসম্পন্ন দেশগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রক্সির‌্যাকের করা ‘ইন্টারনেট ফ্রিডম এরাউন্ড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ইন্টারনেট ব্যবহারে বাধা বিবেচনায় ২০টি দেশের তালিকা প্রকাশ করেছে প্রক্সির‌্যাক। সেন্সরশিপ স্কোরে ১১ এর মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ২১ নিয়ে সবচেয়ে নাজুক অবস্থা চীনের। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ইরান ও মিসর।

এরপরের দেশগুলো হলো- বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, ভারত, তুরস্ক, রাশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন্স, মেক্সিকো, ব্রাজিল, ইতালি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, জাপান ও যুক্তরাজ্য।

সেন্সরশিপ স্কোরে বাংলাদেশ ১১ এর মধ্যে  ৬ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। এ ক্ষেত্রে ২ পেয়ে অনেকটা ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইতালি ও জাপানসহ সাতটি দেশ।

তালিকার প্রথম চার দেশের মধ্যে প্রতি লাখে চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭১ হাজার ৫৩৪ জন, ইরানে ৮১ হাজার ২৪২ জন, মিসরে ৬৮ হাজার ১৬৮ জন আর বাংলাদেশে ৩০ হাজার ৭১৫ জন।

এছাড়া ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতা বিবেচনায় ১০০ স্কোরের মধ্যে ৪৩ পেয়েছে বাংলাদেশ। এই স্কোরে সর্বনিম্ন ১০ পেয়েছে চীন আর সর্বোচ্চ ৭৯ পেয়েছে যুক্তরাজ্য। ওয়াশিংটনভিত্তিক সংস্থা ফ্রিডম হাউসের ইন্টারনেট ফ্রিডম স্কোর অনুসরণ করেছে প্রক্সির‌্যাক।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category