বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View

পাঁচ দিনের ব্যবধানে ফের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শুক্রবার (১৮ নভেম্বর) থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনা কিনতে লাগবে ৮৪ হাজার ২১৪ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট ৮০ হাজার ৩৬৪ টাকা, ১৮ ক্যারেট ৬৮ হাজার ৯৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির সোনার দাম ৫৬ হাজার ৬৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। শুক্রবার (১৮ নভেম্বর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।

এর আগে, গত ১২ নভেম্বর ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা নির্ধারণ করে বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪৭৬ এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৫৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়।

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category