বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য দেড় কোটি টাকা দেবে মেটা

  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৮৯ Time View

গত অক্টোবর মাসে বাংলাদেশে আগাত হানা ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে দেড় কোটি টাকা অনুদান দেবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। নিজেদের সংকট ও দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কাজ করা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং উন্নয়ন সংস্থা ব্র্যাককে এই অনুদান দেবে প্রতিষ্ঠানটি।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটার এশিয়া প্রশান্ত অঞ্চলের ইমার্জিং মার্কেটস বিভাগের পরিচালক জর্ডি ফরনিস বলেন, ‘আমরা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিধ্বংসী প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করা বাংলাদেশিদের পাশে রয়েছি। আমরা আশা করছি, আমাদের এ পদক্ষেপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য স্থানীয় সংগঠনগুলোকে সাহায্য করবে।’

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম বলেন, ‘মেটার ফেসবুক আমাদের ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক সংবাদ পেতে সাহায্য করেছে। এতে আমরা মানুষকে সাহায্য করার জন্য সময়মতো কার্যকর সিদ্ধান্তও নিতে পেরেছি। মেটার আর্থিক সহায়তা ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করবে।’

ব্র্যাকের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রামের পরিচালক মো. লিয়াকত আলী জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বেশ কিছু উপকূলীয় জেলার ঘরবাড়ি, আবাদি জমি ও মাছের ঘেরের ক্ষতি হয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগ মোকাবিলায় মেটার সহায়তার জন্য ধন্যবাদ। এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি প্রয়োজন মেটানো সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category