সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

২০২৩ সালে কুয়েত থেকে প্রবাসী ফেরতের রেকর্ড

  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

২০২৩ সালে নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত। স্থানীয় আইন লঙ্ঘন করায় তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুয়েতি কর্তৃপক্ষ।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে গালফ নিউজ জনিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের মোট ৪২ হাজার ৮৯২ জন প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত। এদের মধ্যে ২৫ হাজার ১৯১ জন পুরুষ এবং ১৭ হাজার ৭০১ জন নারী রয়েছেন।

ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে ৪২ হাজার ২৬৫ জনকে প্রশাসনিকভাবে ফেরত পাঠানো হয়েছে; যাদের মধ্যে ২৪ হাজার ৬০৯ জন পুরুষ এবং ১৭ হাজার ৬৫৬ জন নারী।

বাকি ৬২৭ জনকে ফেরত পাঠানো হয়েছে বিচারিক নিয়মে। এই প্রক্রিয়ায় ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে পুরুষ রয়েছেন ৫৮২ জন এবং নারী ৪৫ জন।

ফেরত পাঠানো প্রবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার পেছনে কুয়েতের নিরাপত্তা সংস্থাগুলোর সক্রিয় ব্যবস্থা ও প্রচারণার বড় ভূমিকা রয়েছে বলে জানানো হয়েছে। এসব উদ্যোগ দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদের নির্দেশ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল।সূত্র জানিয়েছে, বর্তমানে আবাসিক আইন এবং অন্যান্য প্রবিধান কার্যকর করায় গুরুত্ব দিচ্ছে কুয়েত সরকার। এ কারণে দেশটির সব আইন কঠোরভাবে মেনে চলতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category