সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

দাম বাড়ায় পেপসি-সেভেন আপ বিক্রি করবে না ফরাসি চেইন শপ

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

দাম বাড়ার কারণে মার্কিন কোম্পানি পেপসিকোর কোনো পণ্য বিক্রি করা হবে না বলে জানিয়েছে ফ্রান্সের খুচরা ও পাইকারি চেইন শপ ক্যারেফোর। পেপসিকোর এসব পণ্যের মধ্যে রয়েছে পেপসি ও সেভেন আপও।ফরাসি খুচরা বিক্রেতা কোম্পানিটির এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) থেকে ক্রেতাদের জন্য দোকানগুলোর তাকে টানিয়ে দেওয়া হবে দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে আমরা এখন আর পেপসিকোর কোনো পণ্য বিক্রি করছি না।

তবে ফরাসি কোম্পানিটির এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় এখনো কিছু জানায়নি পেপসিকো কর্তৃপক্ষ।

মার্কিন কোম্পানি পেপসিকো গত অক্টোবরে পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনার কথা ঘোষণা দেয়। একই সঙ্গে কোম্পানির লাভ বাড়ারও পূর্বাভাস দেওয়া হয়।

২০২৩ সালজুড়ে জার্মানি ও বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশে খুচরা বিক্রেতারা অনেক ভোগ্যপণ্য কোম্পানি থেকে পণ্যের অর্ডার নেওয়া বন্ধ করে দেয়।

তবে ক্যারেফোরের তাকে পেপসিকোর যে সব পণ্য এরই মধ্যে রয়েছে সেগুলোও সরিয়ে নেওয়া হবে কি না তা এখনো স্পষ্ট নয়। তবে মুখপাত্র জানিয়েছেন, যে সব পণ্য এখনো তাকে রয়েছে তা কেনা থেকে ক্রেতারা বিরত রাখতে পারবেন না।

স্থানীয় গণমাধ্যমে চেইন শপটির মুখপাত্র জানিয়েছেন, এখানে পেপসিকোর পণ্য আর বিক্রি হয় না এমন বার্তা শুধু ফ্রান্সের দোকানগুলোতেই লেখা থাকবে।

দামের বিষয়ে বড় ভোক্তা পণ্য ও খাদ্য কোম্পানিকে চ্যালেঞ্জ করার জন্য ক্যারেফোর অন্যতম সক্রিয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category