বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আবেদন শুরু

  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৭২ Time View

পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এখন থেকে গ্রাহককে শুধু একবারই পরীক্ষা দিতে বিআরটিএ কার্যালয়ে যেতে হবে। এতে গ্রাহককে ৩/৪ বারের পরিবর্তে এখন মাত্র একবারই বিআরটিএ কার্যালয়ে যেতে হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডও পাওয়া যাবে ডাকযোগে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিআরটিএ।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লার্নার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য দুটি আবেদনের পরিবর্তে অনলাইন বেইজড একটি কম্বাইন্ড ফরম ১৬ নভেম্বর (বুধবার) থেকে বিআরটিএ সার্ভিস পোর্টালে (BSP) চালু হবে। এক্ষেত্রে আবেদনকারীকে ৩/৪ বারের পরিবর্তে শুধুমাত্র একবার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয়া ও বায়ো-এনরোলমেন্টের জন্য আসতে হবে।

এতে আরও বলা হয়, এছাড়াও এ সিস্টেম থেকে আবেদনকারী ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনলাইন ভেরিফিকেশন বেইজড QR কোড সম্বলিত লার্নার লাইসেন্স গ্রহণ, ফি প্রদান, পরীক্ষার ফল জানা, সিস্টেম জেনারেটেড স্মার্ট কার্ড আবেদন দাখিল, QR কোড বেইজড সিস্টেম জেনারেটেড মোটরযান চালনার অস্থায়ী অনুমতিপত্র বা একনলেজমেন্ট স্লিপ প্রাপ্তি এবং আবেদনপত্র বা কার্ড প্রস্তুতের প্রতিটি পর্যায়ে স্ট্যাটাস জানতে পারবেন। তাছাড়া ডাকযোগে স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন।

এ সেবা পেতে বিআরটিএ সার্ভিস পোর্টালে (https://bsp.brta.gov.bd) প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করে ইউজার আইডি খুলতে হবে।

এ বিষয়ে যেকোনো অভিযোগ বা পরামর্শ থাকলে info@brta.gov.bd ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বুধবার থেকে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে। শুধুমাত্র পরীক্ষার জন্য গ্রাহককে একবার বিআরটিএ কার্যালয়ে আসতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category