বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

নতুন বছরে সুখবর দিলেন জয়া

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন বছর শুরু হয়েছে কাজের বার্তা দিয়ে। কিছুদিন আগেই ‘কড়ক সিং’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় অভিনেত্রীর। ছবিতে পঙ্কজ ত্রিপাঠির সাথে অভিনয় করেছেন তিনি।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের নতুন কাজের খবর জানান জয়া।

অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যায়, গাছের ডালে পা ঝুলিয়ে বসে পা দুলাচ্ছেন জয়া! তার পেছনে পরীর মতো দুটি ডানা। ভূতের পিঠে কেন পরীর মতো ডানা?
 
ক্যাপশনে জয়া লেখেন, “মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়? আলাপ হবে ‘ভূতপরী’র সাথে। আসছে ‘ভূতপরী’ ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!”
জানা গেছে, জয়াকে এবার সৌকর্য ঘোষালের টালিউড সিনেমা ‘ভূতপরী’তে দেখা যাবে। আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।
 
এদিকে জয়ার মতোই একই কায়দায় মোশন পোস্টারটি শেয়ার করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসও।
এ বিষয়ে জয়া বলেন, ‘মূলত সিনেমাটি ভূতের আত্মকথন। এক নারী ১৯৪৭ সালে মারা যান। ২০১৯ সালে তার অতৃপ্ত আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় এক বাচ্চা ছেলের। যার হাত ধরে সে তার মারা যাওয়ার কারণ অনুসন্ধান করতে থাকে। একটা সময় সেই অতৃপ্ত আত্মা মানে ভূত আবিষ্কার করে যে, ১৯৪৭ সালে তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না, ওটা ছিল খুন!’
 
ভৌতিক গল্পের সঙ্গে সিনেমাটিতে জড়িয়ে রয়েছে ক্রাইম ও থ্রিলার। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নিবেদিত এই ছবির নাম ভূমিকায় রয়েছেন জয়া আহসান। এছাড়া বাচ্চা ছেলেটির চরিত্রে অভিনয় করবেন বিশান্তক মুখার্জি। সিনেমাটিতে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category