রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

সিলেটের প্রধান কোচ রাজিন সালেহ

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২২৫ Time View

আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে এখন থেকেই বিপিএলের দল গঠনের কার্যক্রম শুরু করেছে অংশগ্রহণকারী সব দলগুলো। দেখা গেছে কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়, সবাই দলে ভেড়াতে ব্যস্ত নিজেদের পছন্দের সেরা ক্রিকেটার কিংবা কোচকে।

এই তালিকায় এবার যোগ দিলো সিলেট স্ট্রাইকার্স। দলটির প্রধান কোচের দায়িত্ব পেলেন রাজিন সালেহ। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে দলের প্রধান কোচ করার তথ্য সিলেট স্ট্রাইকার্স নিজেরাই জানিয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) তাদের ভেরিভায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

সিলেট দল সেই পোস্টে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেটের শুরুর সারথীদের একজন রাজীন সালেহ। সে সময়কার যতজন স্টাইলিশ ব্যাটার ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক এই ক্রিকেটার। ব্যাট কিংবা বল হাতে খুব বেশি উইকেট বা রান তার নেই। তবে সময়ের হিসেবে দলের জন্য বেশ কার্যকরী ছিলেন সিলেটের এই ক্রিকেটার।

যেটাকে পাল্লায় মাপা যাবে না।’ সিলেট আরো যোগ করে, ‘বিপিএলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো যখন বিদেশী কোচদের দিকে ঝুঁকে পড়েছে, নব্য দল সিলেট তখন হাত বাড়িয়েছে রাজিন সালেহর দিকে। তাতে হাত মেলালেন এই ক্রিকেটারও। সিলেটের সঙ্গে শুরু হলো রাজীন সালেহ’র যাত্রা।

বিপিএলে নতুন দলটির কোচিং স্টাফের নেতৃত্বে থাকবেন তিনি। সিলেটে এবার দেশীয়দের জয়জয়কার। নতুন এক ইতিহাস সৃষ্টির লক্ষ্য সিলেটের এই যাত্রা। একঝাঁক সাবেক বাংলাদেশী ক্রিকেটারের হাত ধরে নতুনের কেতনে ওড়াবেন রাজীন, উল্লাসে মাতবে সিলেট।                                                                                                                                  টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category